Breaking News
Home / TRENDING / বিপদের নাম ‘ফণী’, বাতিল মমতার সভা

বিপদের নাম ‘ফণী’, বাতিল মমতার সভা

নীল রায়:

ঘূর্ণিঝড় ফণীর দাপটে নিজের নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রপালে একটি নির্বাচনী জনসভা করবেন তিনি। ঘাটাল মহকুমার অন্তর্গত ক্ষেত্রপালে ঘাটাল লোকসভার প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেব ও মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে এই জনসভা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আবহাওয়া দফতর সূত্রে রাজ্য প্রশাসন জানতে পারে শুক্রবার ভোর রাত থেকেই রাজ্যের দাপট দেখাতে পারে ফণী। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় কর্মসূচি বাতিলের। জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতিকে। এদিন সকালে একটি ট্যুইট করে‌ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী ৪৮ ঘন্টা কোনও রাজনৈতিক প্রচার কর্মসূচি নেওয়া হবে না। ৪৮ ঘন্টা রাজ্য প্রশাসন রাজ্যের সর্বত্র পরিস্থিতির ওপর নজর রাখবে। সবাই সচেতন ও সতর্ক থাকবেন। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ৫ মে জোড়া জনসভার কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গে। কিন্তু ফণীর ঝড়ের দাপটে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচির দিন বদল করে ৬ মে করা হয়েছে। এছাড়া বাম ও কংগ্রেস প্রার্থীদের প্রচারও থমকে গিয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *