প্রসেনজিৎ মাহাতো
ফের এটিকে–তে প্রত্যাবর্তন স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসের। দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন কলকাতা হাবাসকে কোচ হিসেবে ফিরিয়ে আনার হল। আইএসএল শুরুর বছরে হাবাসের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। তারপর থেকেই এটিকে কর্তা থেকে সমর্থকদের কাছে হাবাস যেন আবেগের অপর নাম। গত বছর দুরন্ত টিম করেও সাফল্য অধরা। সামনের মরশুমে তাই হাবাসকে ধরেই ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। কলকাতায় ফিরতে পেরে আপ্লুত ৬১ বর্ষীয় হাবাস বলেন, ‘এটিকে–র দায়িত্ব পেয়ে খুব খুশি। সবসময় আমি ভাবতাম, আবার এটিকে–র দায়িত্ব নেব। আবার দায়িত্ব পেয়ে ভাল লাগছে। মনে করি, সমর্থক, ম্যানেজমেন্টের সাহায্যে ক্লাব সাফল্য পাবে। সাফল্য তখনই আসবে যখন ক্লাব পেশাদারিত্বের পথে হঁাটবে, কঠোর পরিশ্রম করবে সবাই মিলে। এটিকে কর্তাদের থ্যাঙ্ক ইউ আমার উপর ভরসা রাখার জন্য।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news