Breaking News
Home / TRENDING / ‘ফণী’ মোকাবিলায় কন্ট্রোল রুম কলকাতা পুলিশের, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

‘ফণী’ মোকাবিলায় কন্ট্রোল রুম কলকাতা পুলিশের, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

‘ফণী’র মোকাবিলায় তটস্থ প্রশাসন। ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে নবান্ন। এবার কলকাতা পুলিশের তরফেও খোলা হল কন্ট্রোল রুম।  সর্বক্ষণ খোলা থাকবে এই কন্ট্রোল রুম। পূর্ত দফতর, দমকল বিভাগ ও অন্যান্য সরকারি পরিষেবার আধিকারিকরা সর্বক্ষণ সজাগ থাকবেন। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

‘ফণী’র আক্রমণে কোনওরকমে বিপদে পড়লে ডায়াল করতে পারেন কন্ট্রোল রুমে। নম্বর- ০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/২২১৪-১৩১০। ১০০ ডায়ালও করতে পারবেন। থাকছে বিশেষ হেল্প লাইন নম্বর ৯৪৩২৬১০৪৪৪। এখানে হোয়াটসঅ্যাপও করতে পারবেন নাগরিকরা।

এদিকে একটি সংবাদসংস্থা মারফৎ রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খড়গপুরের কন্ট্রোলরুম বসে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন তিনি। মুখ্যমন্ত্রীর বার্তা, সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না। শুক্র ও শনিবার বাড়ির ভিতরেই থাকুন। কাঁচা বাড়িতে থাকবেন না। দরকার হলে স্থানীয় স্কুলে বা সরকারি ভবনে আশ্রয় নিন। বিদ্যুতের খুঁটি থেকে সতর্ক থাকুন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *