ওয়েব ডেস্ক:
ফণীর তাণ্ডবে ওড়িশায় মৃত ১। পুরীর কাছেই সাক্ষীগোপালে গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির৷ গাছ উপড়ে এসে ওই ব্যক্তির ওপর পড়ে বলে খবর৷ লন্ডভন্ড সে রাজ্যের বড় অংশ। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, ওড়িশার ১১ টি জেলা এই মুহূর্ত বিদ্যুৎ-বিচ্ছিন্ন৷ এদিকে ঝড়ের পাশাপাশি পুরীতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ৷ তবে সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যটির গঞ্জাম জেলা৷ পাশাপাশি গজপতিও ক্ষতিগ্রস্ত বিপুলভাবে৷ কাতারে কাতারে মানুষ ত্রাণশিবিরে এসে আশ্রয় নিচ্ছেন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওড়িশায় ঘূর্ণিঝড় ফণীর গতিবেগ ১৭৫-১৯৫ কিমি৷
এদিকে পশ্চিমবঙ্গের প্রায় সবখানে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, সেইসঙ্গে বইছে ঝড়ো হাওয়া। রাজ্যবাসীর উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে কলকাতা পুলিশ খুলেছে কন্ট্রোল রুম। যে কোনও ধরনের পরিস্থিতি সামলাতে তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news