Breaking News
Home / TRENDING / আয়লার মতো ভয়ঙ্কর ফণী! বন্ধ পর্যটন, ফেরি সার্ভিস, সতর্ক না হলে বড় বিপর্যয়

আয়লার মতো ভয়ঙ্কর ফণী! বন্ধ পর্যটন, ফেরি সার্ভিস, সতর্ক না হলে বড় বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা:

আয়লার মতোই ভয়ঙ্কর  হতে পারে ফণী, সতর্ক না থাকলে ঘটে যাতে বড়সড় বিপর্যয়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে অতিশক্তিশালি ঘূর্ণিঝড়টি রয়েছে কলকাতা থেকে ১০০০ কিলোমিটার দূরে। দিঘা থেকে দূরত্ব ৮৪০ কিলোমিটার। হাওয়া অফিসের মতে ৩ তারিখ বিকেলে রাজ্যে আছড়ে পড়বে ফণী। তবে দুর্যোগের দাপট পূর্ণ রূপ নেবে পর দিন ৪ তারিখ। ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে ঝড়ের দাপট। তা বাড়তে পারে ১১৫ কিলোমিটার অবধি। এইসঙ্গে হবে অতি ভাড়ি বৃষ্টি।

প্রসঙ্গত, গতকালই আবহাওয়া অফিস ও রাজ্য সরকারের তরফে একধিক সতর্কত জারি করা হয়েছে। তবে গতকাল দিঘাতে কেবলমাত্র স্নানের নিষেধাজ্ঞা ছিল। এদিন বলা হল, দিঘা, মন্দারমণির মতো সমুদ্র উপকূলগুলিতে পর্যটন সম্পূর্ণত বন্ধ। পাশাপাশি আগামী কাল থেকেই সমুদ্রে যেতে মানা করা হয়েছে মৎসজীবীদের। চাষিদের জন্য সতর্কতা—যে সব ধান আশি শতাংশ পেকে গিয়েছে তা কেটে ফেলতে হবে। নইলে বড় ক্ষতি হতে পারে। এদিক আজ নতুন করে জানানো হল, ২ থেকে ৪ তারিখ অবধি রাজ্যের সমস্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে। পাশাপাশি উপদ্রুত হতে পারে এমন এলাকার সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ নথি ঝড় আসার আগে সরিয়ে রাখতে বলা হয়েছে। ফণীর দাপটে শহর কলকাতার বহু গাছ উপড়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে পাকা বাড়ি।

উল্লেখ্য, গতকালই রাজ্যের জন্য বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি আর্থিক অনুদানও মঞ্জুর করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *