Breaking News
Home / TRENDING / দুর্যোগে রাজ্যের পাশে বিজেপি, ফণী মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস

দুর্যোগে রাজ্যের পাশে বিজেপি, ফণী মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস

নিজস্ব সংবাদদাতা:

রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এমত অবস্থায় রাজ্য সরকারের পাশে থাকার কথা জানাল রাজ্য বিজেপি। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রাজনীতি উর্ধে গিয়ে মানুষের সেবা করা বিজেপির প্রধান কাজ। এমনকি এই বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। এছাড়া এদিন গেরুয়া শিবিরের তরফে জানানো হয়, যে ৮ টি জেলায় এই ঝড়ের সম্ভাবনা প্রবল হওয়ার কথা রয়েছে সেখানে সাহায্যের জন্য কিছু পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা।

পাশাপাশি ঘোষণা করা হয়, দুর্যোগের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ৫ মে’র পরিবর্তে ৬ মে’তে করা হবে। অন্য দিকে অমিত শাহের সভা ৬ মে’র পরিবর্তে হবে ৭মে’তে। তিনি সভা করবেন মেদিনীপুর, ঘাটাল ও বিষ্ণুপুরে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *