ওয়েব ডেস্ক:
ফণির তাণ্ডবে ওড়িশায় মৃত ৬। সে রাজ্যের একাধিক জেলায় বর্তমানে বিদ্যুৎ, জল ও টেলিফোনের নেটওয়ার্ক নেই। বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবাও। একাধিক জেলায় বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের কোনও ক্ষতি হয়নি।
এদিকে রাজ্যেও শুরু হয়ে গিয়ছে বিপর্যয়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদ নগর গ্রামে ঝড়ের ঝাপটায় বাড়ির উপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। এতে করে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। বাড়িতে কেউ না থাকায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন বাসিন্দারা। এদিকে সকালের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে মেদিনীপুর শহরের ১৫ নং ওয়ার্ড। সেখানে বহু বাড়ির চাল উড়ে গিয়েছে। উপড়ে পড়েছে বড় গাছ এবং বিদ্যুৎ-এর খুটি। অন্যদিকে ঝড়ের প্রহর গুণছে শহর কলকাতাও। ওড়িশায় ধ্বংসলীলা সাঙ্গ করে রাজ্যের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news