Breaking News
Home / TRENDING / হোমগার্ড দিয়ে ভোট! বিবেক দুবের নামে কমিশনে নালিশ করলেন অধীর

হোমগার্ড দিয়ে ভোট! বিবেক দুবের নামে কমিশনে নালিশ করলেন অধীর

নীল রায:

দিল্লির কমিশনের দফতরে পশ্চিমবঙ্গের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের নামে একরাশ ক্ষোভ জানিয়ে এলেন‌ বহরমপুরের বিদায়ী সংসদ সদস্য তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শুক্রবার বেলা সাড়ে ১১ টা নাগাদ দিল্লির নির্বাচন কমিশনের দফতরে যান তিনি। গত ২৯ এপ্রিল বহরমপুরের ভোটে তাঁকে কোন কোন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তা বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। সঙ্গে জানান বিবেক দুবেকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা সত্ত্বেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি। অধীর আরও জানান, বহরমপুর বিধানসভার শহরকেন্দ্রিক ৯৭ টি বুথে কেবলমাত্র রাজ্য পুলিশের হোমগার্ড দিয়ে ভোট করানোর ব্যবস্থা করেছিলেন বিবেক দুবে। যার ফলস্বরুপ শাসক তৃণমূল দাপিয়ে বেড়িয়েছে বহরমপুরের বুথে বুথে। বহরমপুর লোকসভার কোনও বুথে পুনর্নির্বাচনের দাবি না করলেও, অধীর জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতেই তিনি বিবেক দুবের নামে নালিশ জানাতে এসেছিলেন। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বিবেক দুবেকে আক্রমণ করেন তিনি। সঙ্গে রাজ্যের নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকেও তৃণমূল সরকারের দালাল বলে আক্রমণ করেন অধীর চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *