ওয়েব ডেস্ক
ইতিমধ্যেই দেশের বিভিন্ন সমুদ্র উপকূলে আছড়ে পড়েছে ফণী। বাদ যায়নি বাংলাও। লন্ডভণ্ড হয়েছে দীঘা মন্দারমণির মতো সমুদ্র উপকূল। রাজ্যে ঝড়ের মোকাবেলা করতে অন্যান্য বিভাগের সঙ্গে সমান ভাবে তৈরী রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জারি করা হল বিশেষ বিজ্ঞপ্তি।

৬ মে পর্যন্ত তৈরী থাকবে বিশেষ মোকাবেলা ব্যবস্থা। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে রাখা হবে মেডিকেল টিম। উওর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়্গ্রাম হাওড়া সহ হুগলীর হাসপাতালগুলিতে খালি রাখাহবে কিছু বেড। বাতিল করে দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের ছুটি। বিশেষ সতর্কতাপূর্ণ এলাকাতে থাকছে বিশেষ ব্যাবস্থা। রাখা হবে পর্যাপ্ত পরিমানে ওষুধ সহ চিকিৎসা সামগ্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news