ওয়েব ডেস্ক:
শুক্রবার ভাইফোঁটার দিন ফের কমল পেট্রোপণ্যের। জ্বালানির দাম যেমন লাগাতার বেড়েছিল তেমনি গত কয়েক দিন কমতেও শুরু করেছে। আজ ভাইফোঁটার দিন আরও কিছুটা কমল পেট্রোপণ্যের মূল্য।
নয়াদিল্লিতে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ১৫ পয়সা। আজকের দাম দাঁড়িয়েছে ৭৮.০৬ টাকা । ১৫পয়সা কমে ডিজেলের মূল্য আজ ৭২.৭৪ টাকা । মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ পয়সা করে কমে বর্তমান মূল্য ৮৩.৫৭ টাকা ও ১৬ পয়সা কমে ডিজেলের দাম ৭৬.২২ টাকা । চেন্নাইতে কমে হয়েছে ৮১.০৮ টাকা ও ডিজেলের দাম ৭৬.৮৯ টাকা । শহর কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ৭৯.৯৮ টাকা ও ৭৪.৬০ টাকা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news