Breaking News
Home / TRENDING / ছট পুজোর মাটি নিতে গিয়ে ধসে চাপা পড়ল ১৮, মৃত ৫

ছট পুজোর মাটি নিতে গিয়ে ধসে চাপা পড়ল ১৮, মৃত ৫

ওয়েব ডেস্ক:

ভ্রাতৃ দ্বিতীয়ার সকালে বিহারের সমস্তিপুর ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মাটি ধসে গিয়ে তার তলায় চাপা পড়ল ১৮ জন। যাদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে ২জন মহিলা ও ২জন শিশু।

সূত্রের খবর, সামনেই ছট পুজো। ছট পুজোর জন্য উনুন বানানোর মাটি নিতে গিয়ে ঘটে বিপত্তি। নীচের মাটি আলগা হতেই ধস নামে উপর থেকে। তারপরই ঘটে দুর্ঘটনা। মাটি ধসে চাপা পড়েন ১৮ জন। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে ৫ জনের। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। মাটির নীচে অনেকেই আটকে আছে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। যদিও দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *