ওয়েব ডেস্ক:
পুরুলিয়া, ৯ নভেম্বর: পুচকে শবর ভাইদের ফোঁটা দিল ছোট্ট বোনেরা। যে কোনও পার্বণই যে শেষ পর্যন্ত মিলনের সুযোগ করে দেয়, জাত ধর্ম বর্ণের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নির্মল আনন্দ। এ যেন তারই উদাহরণ। অতএব, প্রথম প্রজন্ম হিসেবে ভাইফোঁটা নিল শবর জনগোষ্ঠীর ছেলেরা। পুরুলিয়ার পুঞ্চার পাঁড়ুই মানব কল্যাণ সমিতির নব দিশা স্কুলের আবাসিক ছাত্রদের নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল এদিন । ফোঁটার পরে চলল মিস্টিমুখ পর্ব।
শবর জনগোষ্টীর মধ্যে ভাইফোঁটার রীতি নেই। ফলে এতদিন পর্যন্ত শবর সমাজে ভাইফোঁটা উৎসব হয়নি। এবারই প্রথম তারা ফোঁটা নিল। আজ বোনেদের কাছ থেকে ফোঁটা পেয়ে খুব খুশি ভাইয়েরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news