ওয়েব ডেস্ক:
নিরবে তেলের দাম কমেই চলেছে। তেলের দাম বাড়া নিয়ে প্রচুর হইচই হলেও দাম নিয়ে সকলেই চুপাচাপ। এদিকে শুক্রবার ফের আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমার ফলে ভারতেও কমল পেট্রোপণ্যের দাম। নয়াদিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে যথাক্রমে ৩৭ পয়সা ও ৪১ পয়সা । আজ নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৭২.৮৭ টাকা ও ডিজেলের দাম ৬৭.৭২ টাকা । মুম্বইয়ে পেট্রোলের দাম ৭৮.৪৩ টাকা ও ডিজেলের দাম ৭০.৮৯ টাকা । চেন্নাইয়ে পেট্রোলের দাম ৭৫.৬২ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম ৭১.৫২ টাকা প্রতি লিটার ।
অন্য দিকে শহর কলকাতায় শুক্রবার পেট্রলের দাম কমে দাঁড়াল ৭৪.৮৮ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৬৯.৫৭ টাকা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news