ওয়েব ডেস্ক:
ইতিমধ্যে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাগবত গীতা। ভারতে নয় তৈরি হয়েছে ইতিলির মিলানে। যেটি আগামী সপ্তাহেই আসতে চলেছে দেশে। ইসকন সূত্রে খবর, বৃহত্তম গীতার ওজন ৮০০ কেজি৷ তৈরি করতে খরচ হয়েছে দেড় কোটি টাকা৷
উল্লেখ্য, শ্রীমদ্ভগবদ্গীতা নিয়ে বিশ্বে বহু রেকর্ড রয়েছে৷ যার সঙ্গে এবার যুক্ত হল ইসকনের বিশ্বের সবচেয়ে বড় চেহারার গীতা। জানা গিয়েছে, প্রায় আড়াই বছর ধরে এটি ছাপানোর কাজ চলেছে৷ আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ইসকন মন্দিরে এটি আনুষ্ঠানিক ভাবে রাখবেন৷ উপস্থিত থাকবেন দিল্লি ইসকনের প্রধান গোপলকৃষ্ণ গোস্বামী মহারাজ এবং কুরুক্ষেত্রের প্রধান সাক্ষী গোপাল দাস মহারাজও৷

সূত্রের আরও খবর, ভারতে আসার পরে ২০২০ সাল অবধি ইসকন মন্দিরে রাখা থাকলেও, তার পরে বৃহত্তম গীতার স্থান হবে কুরুক্ষেত্রে, শ্রীকৃষ্ণ-অর্জুন মন্দিরে।
বিশালদেহী গীতার পৃষ্ঠা সংখ্যা ৬৭০৷ দৈর্ঘ্য ২.৮৪ মিটার এবং প্রস্থ ২.০মিটার৷ এক একটি পৃষ্ঠা উল্টানোর জন্য তিন থেকে চার জন করে লোক প্রয়োজন হয় বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news