Breaking News
Home / TRENDING / বড়দিনে জ্বালানির মূল্যে রেকর্ড পতন, জানতে ক্লিক করুন

বড়দিনে জ্বালানির মূল্যে রেকর্ড পতন, জানতে ক্লিক করুন

ওয়েব ডেস্ক:

বড়দিনে রাজধানিতে রেকর্ড দাম কমল জ্বালানি তেলের। আজ দিল্লিতে পেট্রলের দাম হল লিটার পিছু ৬৯.৮৬ টাকা। যা চলতি বছরের সবচেয়ে কম দাম। দিল্লিতে রবিবার প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৭০.০৯ টাকা। মঙ্গলবার সেই দাম কমে দাঁড়াল ৬৯.৮৬ টাকায়। এর আগে জানুয়ারি মাসের ৪ তারিখে লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছিল ৬৯.৯৭ টাকা। পেট্রলের দাম উর্ধ্বমুখি হওয়ার আগে যা ছিল সবচেয়ে কম। এরপরই হু হু করে বাড়তে থাকে পেট্রল ও ডিজেলের মূল্য। যাতে শোরগোল পড়ে যায় গোটা দেশে। একটা সময় প্রায় প্রতিদিনই বাড়ছিল দাম। তবে গত দেড় মাসে সাধারণে স্বস্তি দিয়ে ফের কমতে শুরু করে পেট্রল ও ডিজেলের দাম। দিল্লিতে আজ যার রেকর্ড পতন দেখা গেল।

একই ঘটনা ঘটেছে দক্ষিণের শহর চেন্নাইতেও। সেখানেও আজ বছরের সবচেয়ে কম দাম মিলছে পেট্রল। চেন্নাইয়ে আজকের পেট্রলের দাম ৭২.৪৮ পয়সা। মুম্বাই ও কলকাতা চলতি মাসেই সর্বনিম্ন মূল্যের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। আজ এই দুই শহরে লিটার পিছু জ্বালানির দাম ছিল ৭৫.৬৯ টাকা ও ৭১.৯৬ টাকা।

এইসঙ্গে কমেছে ডিজেলের দামও। দিল্লি, চেন্নাই, মুম্বাই ও কলকাতার আজকের ডিজেলের দাম যথাক্রমে ৬৩.৮৩, ৬৫.৫৯, ৬৬.৭৯ এবং ৬৭.৩৮ টাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *