ওয়েব ডেস্ক
আজ ডিব্রুগড়ে ভারতের সবথেকে লম্বা রেলব্রিজ ‘বগিবিল’ রেলব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রক্ষ্মপুত্র নদীর ওপর তৈরি এই সেতু একদিকে ডিব্রুগড় আর অন্যদিকে দেহামজীকে যুক্ত করবে। বগিবিল ব্রিজ লম্বায় ৪.৯৪ কিমি এবং দোতলা এই ব্রিজের ওপরে তিন লেনের রাস্তা রয়েছে এবং নীচে ডাবল রেল লাইন।
এই সেতুর ফলে যাত্রার সময় অনেকটা বাঁচবে এবং ভারত-চীন সীমান্তে সেনা ছাউনিগুলিতে জিনিস ও রসদ নিয়ে যাওয়া সহজ হবে। এর আগে উত্তর অসম থেকে ডিব্রুগড় পর্যন্ত সড়ক ও রেলপথে সোজা যোগাযোগের ব্যবস্থা ছিল না। আজ থেকে এই রুটে তিনসুকিয়া-নাহারলাগুন জন শতাব্দী এক্সপ্রেস চলাতল করবে। এরফলে চিকিৎসা বা শিক্ষার ক্ষেত্রে যাতায়াত অনেক সহজ হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news