চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউন (Lockdown) তোলা মাত্র পাগলের মত উহান ছেড়ে পালাচ্ছেন চিনারা। ১১ সপ্তাহের লকডাউন শেষ হল বুধবার। সরকারি হিসাবে লকডাউন তোলার এক ঘন্টার মধ্যে ৬৫০০০ জন লোক উহান (Wuhan) ছেড়েছেন। শহরের সমস্ত ব্রিজ, হাইওয়ে রাস্তা খুলে দেওয়ায় বহু লোক পালাচ্ছে গাড়ি নিয়ে, অনেকে আবার প্লেনে তো কেউ ট্রেনে। যে রাস্তাঘাট কিছুদিন আগেই শুনশান ছিল আজ বুধবার সেই রাস্তাগুলিই ভেসে যাচ্ছে জনপ্লাবনে।তার মধ্যই যথেষ্ট সতর্ক উহানের বাসিন্দারা।
করোনার ভুক্তভোগী তাঁরা। চিনে যতলোক এই অসুখে মারা গিয়েছেন তার ৮০ শতাংশ উহানেরই বাসিন্দা। কাজেই এর মধ্যেও সচেতনতা রেখেছেন তাঁরা। সচেতন চিন সরকারও। রাস্তার ব্যারিকেডগুলি খুলে দেওয়া হয়েছে। কিন্তু শহর থেকে বেরনোর আগে এঁদের যাবতীয় তথ্য চেক করছে চিন সরকার। এঁদের মধ্যে কেউ অসুস্থ ছিলেন কিনা, বা অসুস্থ কারও সংস্পর্শে এসেছেন কি না । তবে এই মুক্তি এখনও নিষ্কন্টক নয়। এঁদের প্রতেকের এর পরও বিভিন্ন রকম টেস্ট করতে হবে সেই সঙ্গে থাকতে হবে ১৪ দিনের কোয়ারান্টাইনে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news