Breaking News
Home / TRENDING / বাঁকুড়ার শুশুনিয়ার জঙ্গলে অগ্নিকাণ্ডে হিমসিম অবস্থা প্রশাসনের

বাঁকুড়ার শুশুনিয়ার জঙ্গলে অগ্নিকাণ্ডে হিমসিম অবস্থা প্রশাসনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ‌।

ছাই হয়ে যেতে বসেছে বাঁকুড়ার (Bankura) শুশুনিয়া জঙ্গল। গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার এই জঙ্গলে ধিক ধিক করে আগুন জ্বলতে দেখা যায়। প্রাথমিকভাবে এর ভয়াবহতা আঁচ করতে পারেননি কেউই। মঙ্গলবার তা ভয়ঙ্কর আকার নেয়। গত ৩ তারিখ থেকে আগুনের শিখা জঙ্গলে দেখা দিয়েছে। ৪ তারিখ গ্রামবাসীরা নিজেরাই চেষ্টা করছিলেন আগুন নেভানোর। তা খানিকটা আয়ত্তেও এনে ফেলেছিলেন তাঁরা। কিন্তু পরিস্থিতি যে হাতের বাইরে চলে গিয়েছে, তা বোঝা যায় বুধবার সকালে। এদিন ফের দাউ দাউ করে জঙ্গলে জ্বলে ওঠে আগুন।

বিট অফিসার সুজিত কুমার সিংহ বলেন, ‘‘গত ন’বছর ধরে এখানে আমি কাজ করছি ।চৈত্র মাসে এখানে ‘ধারা মেলা’ নামে একটি মেলা হয়। ঠিক তার আগেই প্রতিবছর কাকতালীয়ভাবে পাহাড়ের জঙ্গলে আগুন লাগে। কীভাবে এই আগুন লাগে, বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।’’ পাহাড় জুড়ে শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। সে এক অদ্ভূত দৃশ্য়। পাহাড়ের কোলে লেলিহান শিখা- দেখার জন্য ভিড় জমাচ্ছে মানুষ। দূর থেকে যেন মনে হচ্ছে, জ্বলছে কোনও আগ্নেয়গিরি! দমকল আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভানোর। প্রচুর বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *