চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
১৫টি জেলা পুরো লকডাউন (Lockdown) ঘোষণা নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যসচিব আর কে তিওয়ারি বলেছেন, “কোনও ব্যক্তি যদি লকডাউন ভাঙ্গার চেষ্টা করেছেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” প্রসঙ্গত, নিজামুদ্দিনের ঘটনার পর যে কয়েকটি রাজ্যে করোনা ভাইরাসের দাপট অনেকটা একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে সেই রাজ্যের মধ্যে অন্যতম হচ্ছে উত্তরপ্রদেশ (Uttarpradesh)। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার মিরাট, বরেলী, গৌতম বুদ্ধ নগর, ফিরোজাবাদ, লখনউ, সীতাপুর, সাহারানপুর, বুলন্দশহর, আগ্রা, কানপুর, বারানসী, শামলি, বস্তি, মহারাজগঞ্জ ও গাজিয়াবাদে পুরোপুরি লকডাউন কার্যকর করে দিয়েছে।
যে ১৫টি জেলায় লকডাউন পুরোপুরি কার্যকর করা হয়েছে ঘটনাচক্রে সেই সমস্ত জেলাগুলি সংখ্যালঘু অধ্যুষিত। প্রসঙ্গত, এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে কারণে আক্রান্তের সংখ্যা ৩২৬ ও মৃতের সংখ্যা চার। জানা গিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে আগ্রায় ৪৪, মিরাটে ২৫ ও নয়ডায় ৫৮ জনের করোনা ভাইরাসের সংক্রমণ পজেটিভ ধরা পড়েছে। নিজামউদ্দিনের ঘটনার পরই এই সমস্ত এলাকায় সংকলনের ঘটনা বেড়েছে বলেই মনে করছে উত্তরপ্রদেশ সরকার।
১৫টি জেলায় সম্পূর্ণ লকডাউন কার্যকরে প্রশাসন নির্দেশ দিয়েছে, সমস্ত যদি পরিষেবায় গ্রহণ করতে হবে হোম ডেলিভারির মারফত। এই কারণে একটি হেল্পলাইন নাম্বার চালু করে দিয়েছে তারা। ১১২ হেলপ্লাইন নম্বরে ফোন করলে সব রকম জরুরী পরিষেবা মিলবে হোম ডেলিভারিতে। দেশের সর্ববৃহৎ রাজ্যের উত্তর প্রদেশের সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে। কারণ গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে যোগী রাজ্যের। এই সংক্রমণ রোগ সে এখন করা থেকে কড়া পদক্ষেপ নিতে চায় সে রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এদিন ১৫টি জেলায় সম্পূর্ণ লকডাউন কার্যকর করে সে কথাই বুঝিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের জনতাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news