Breaking News
Home / TRENDING / পাঠানকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারবে শেহজাদা?

পাঠানকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারবে শেহজাদা?

চ্যানেল হিন্দুস্তান , বিনোদন ডেক্স-

পেয়ার কা পঞ্চনামা ছবির সময় থেকেই কার্তিক আরিয়ানের নিজস্ব ফ্যানবেস রয়েছে। দিনদিন প্রতিভার জোরে আরও জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।শাহরুখ খানের পাঠানের পর এবার বুর্জ খলিফায় কার্তিক আরিয়ানের শেহজাদা। সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারে দেখানো হল কার্তিকের ছবির ট্রেলার। যা মুক্তি পেয়েছে আজ (১৭ ফেব্রুয়ারি)। বৃহস্পতিবার দুবাইয়ের প্রোমোশনাল ইভেন্টের বেশ কিছু মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, ‘নিজেকে সত্যিই শেহজাদা মনে হচ্ছে। টপ অফ দ্য ওয়ার্ল্ড। বাস্তবিকভাবেই!’ ওইদিন দুবাইয়ে ট্রেলার দেখতে উপস্থিত হয়েছিলেন কার্তিক নিজেই। ভক্তরা তাঁকে দেখে মুগ্ধ হয়ে যান।
কেউ কেউ তো চেঁচিয়ে বলে উঠলেন, ‘আই লাভ ইউ কার্তিক!’ যা শুনে ঘুরে তাকান বলিউডের শেহজাদা। হেসে হাত নাড়েন। অনুরাগীরা চিৎকার করে বলতে থাকেন, ‘সত্যিই আপনি নিজেকে প্রমাণ করে দেখালেন কার্তিক ভাই!’

ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা যায় কার্তিক আরিয়ানকে। সকলের সেলফি তোলার আবদারও রাখেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। শেষবার কার্তিককে দেখা গিয়েছিল ভুল ভুলাইয়া ২ ছবিতে। বয়কট গ্যাংয়ের দাপাদাপি থামিয়ে বলিউডকে অক্সিজেন জুগিয়েছিল কার্তিকের এই ছবি।

এবারে প্রশ্ন একটাই,,, পাঠানকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারবে শেহজাদা? তিন সপ্তাহ পেরিয়েও শাহরুখের ছবি বক্স অফিস কাঁপাচ্ছে। বৃহস্পতিবারই ৯৭০ কোটির ব্যবসা করে ফেলেছিল এই সিনেমা। এই উইকেন্ডে ১০০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে পাঠান। তাছাড়া শুক্রবারকে পাঠান ডে ঘোষণা করা হয়েছে যশরাজ ফিল্মসের তরফে। এদিন মাত্র ১১০ টাকার টিকিটে পাঠান ছবিটি দেখা সম্ভব। এতদিন মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখতে কমপক্ষে ৩০০ টাকা খরচ করতে হচ্ছিল। ফলে টিকিটের দাম কমায় এই ছবি যে আরও ভালো ব্যবসা করবে সেটা পরিষ্কার। অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছে শেহজাদাও। জানা গিয়েছে, প্রথম দিনে শেহজাদার ৬০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই।

১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল শেহজাদার। কিন্তু, শেষ মুহূর্তে রিলিজ পিছিয়ে দেওয়া হয়। আসলে সেই সময় পাঠান জ্বরে বুঁদ ছিল বিশ্ব। হয়তো অকারণে প্রতিযোগিতায় শামিল হতে চাননি নির্মাতারা। তবে পাঠান এখনও শেহজাদার কাছে বড় চ্যালেঞ্জ। তবে কার্তিক ও হাল ছাড়েননি নিজের ছবিকে হিট করানোর চেষ্টা জারি রেখেছেন। শাহরুখ খানের পথ অনুসরণ করেই বুর্জ খলিফায় ছবির ট্রেলার রিলিজ করলেন তিনি। এবার দেখার পালা এটাই পাঠান কে কী বক্স অফিসে বিট করতে পারবে শাহজাদা?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *