Breaking News
Home / TRENDING / পূজারার শততম টেস্ট ম্যাচে, পুরো পরিবার নিয়ে হাজির মাঠে

পূজারার শততম টেস্ট ম্যাচে, পুরো পরিবার নিয়ে হাজির মাঠে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

প্রথম টেস্টে সাজঘরে বিশ্রামে ছিলেন, দ্বিতীয় টেস্টে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তাই সেই স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে রাজকোট থেকে দিল্লি উড়ে এসেছেন তার পরিবার ও প্রিয়জনরা। শততম টেস্টে মাঠে নেমে পূজারাকে গার্ড অফ অনার দিলেন সতীর্থরা।

শুক্রবার অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্ট খেলবেন পূজারা। অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করবেন, তাঁদের প্রিয় ‘চিন্টু’, এই আশাতেই বুক বেঁধেছেন পূজারার পরিবার।আগের দিনই দিল্লি পৌঁছে গিয়েছেন তার বাবা,স্ত্রী,কন্যা-সহ পরিবারের অন্যান্যরা।

বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে একই রকম পোশাক পরবেন পূজারার পরিবারের সদস্যগণ। ভারতীয় ক্রিকেটারের নামের আদ্যক্ষর ‘সি’ ও ‘পি’ লেখা টি-শার্ট পরে মাঠে এসেছেন তাঁরা। আত্মীয় ও বন্ধু মিলিয়ে মোট ৩০ জন মাঠে বসে খেলা দেখবেন।

পূজারার স্ত্রী পূজা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে প্রত্যকের বিমানের টিকিট, হোটেল বুকিং নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। এই বিশেষ দিনে সকলে যেন একসঙ্গে মিলে উদযাপন করতে পারেন, সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি পূজারা পত্নী।

অন্যদিকে, ছেলের শততম টেস্টের আগেও বরাবরের মতোই টেনশনে ভুগছেন বাবা অরবিন্দ পূজারা। তবে তিনি নিশ্চিত, শুক্রবার ছেলেকে দেখে স্বর্গ থেকেই খুব খুশি হবেন পূজারার মা। জামাইয়ের টেস্ট কীর্তি দেখতে উপস্থিত পূজার শশুর-শাশুড়ি। ম্যাচের গুরুত্ব বুঝতে না পারলেও পরিবারের সঙ্গে বেশ উত্তেজিত পূজারার ৪ বছর বয়সি কন্যা অদিতি। তবে তার একটাই প্রশ্ন, বাবা কখন ব্যাট করতে আসবে।

ভারতীয়দের মধ্যে টেস্টে অষ্টম সর্বোচ্চ রানের অধিকারী পূজারা। তবে বেশ কিছুদিন ধরে তার ব্যাটে রানের গতি কমেছে। কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শততম টেস্টে খেলতে নেমে সেঞ্চুরি করতে পারলেই, নীরবেই থেমে যাবে যাবতীয় সমালোচনার ঝড়। এই অপেক্ষায় প্রিয় চিন্টুর দিকে তাকিয়ে রয়েছে গোটা পূজারা পরিবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *