নিজস্ব সংবাদদাতাঃ
বিদেশ যেতে হবে কিন্তু পাশপোর্ট করা হয়নি? আর চিন্তা নেই। এবার থেকে পাশপোর্ট মিলবে ১০ দিনে। অনলাইনেই মিলবে সমস্ত সুবিধা।
অনলাইনে পাসপোর্টের জন্য আবেদনের সুবিধা চালু হয়েছিল আগেই৷ এবার অনলাইনে আবেদন করার মাত্র ১০ দিনের মধ্যেই মিলবে হাতে-গরম পাসপোর্ট। একইসঙ্গে কেবল আধার কার্ড থাকলেই চলবে। আর কোনও নথির প্রয়োজন হবে না।
আধার থাকলেই অনলাইনে ফর্ম জমা দেওয়ার তিন দিনের মধ্যে মিলবে অনুমোদন ও আরও সাত দিনের মধ্যেই মিলবে আস্ত পাসপোর্ট। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রক সূত্রে এ কথা জানান হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news