নিজস্ব সংবাদদাতাঃ
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করলেন ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের। মহাত্মা গাঁধীর নির্মল ভারতের স্বপ্ন সফল করতেই এই প্রকল্পের সূচনা।
শনিবার ‘স্বচ্ছতা হি সেবা’র সূচনার পর প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নতুন করে দেশ গড়ার কাজে লাগতে হবে। বাপুর স্বপ্ন সফল করতে সমস্ত ভারতবাসীর এগিয়ে আসতে হবে। আজ থেকে গাঁধী জয়ন্তী অবধি আসুন জোর কদমে নামি এই পবিত্র কাজে। চার বছর আগে স্বচ্ছ-ভারত প্রকল্প শুরু হয়। সেই কাজে আমরা অনেকটাই এগিয়েছি। এবার নতুন করে শুরু করতে হবে সংগ্রাম।’
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম ও নারীশক্তিরাই পারেন স্বচ্ছ ভারতের স্বপ্নকে সার্থক করতে। উল্লেখ্য, বলিউডের তারকা থাকে শুরু করে শিল্পপতী, সকলেই ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পে অংশগ্রহণ করছেন। নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন ক্ষেত্রে সফল এমন ২০০০ নাগরিককে চিঠি লিখেছেন প্রকল্পে অংশগ্রহণ করতে।
আজ শহর কলকাতায় ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের সূচনায় নামেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। অংশগ্রহণ করেন মুকুল রায়, দিলীপ ঘোষ প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news