নিজস্ব সংবাদদাতাঃ
পুলিশি অভিযানে ৪৮ ঘন্টায় ১২ জঙ্গি খতম ভূস্বর্গে। ভোররাতের এনকাউন্টারে কুলগামে পুলিশি অভিযানে নিকেশ করা হল চার জঙ্গিকে। অভিযানে শুরু হয় শুক্রবার রাতে। রাত ১২ টায় নাগাদ পুলিশের কাছে খবর আসে কুলগামের কাজিগান্ডে লুকিয়ে রয়েছে একদল জঙ্গি। খবর পেয়ে অভিযানে নামে বিশাল পুলিশবাহিনী।
তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে। পুলিশও জবাব দেয়। সূত্রের খবর, আগেই পাঁচ জঙ্গির লুকিয়ে থাকার খবর ছিল পুলিশের কাছে। ওই পাঁচজনকেই নিকেশ করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে পঞ্চম জঙ্গির দেহ এখনও উদ্ধার করা যায়নি।
যে বাড়িতে জঙ্গিরা ছিল সেটি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে পুলিশ। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় মোট ১২জন জঙ্গিকে খতম করা হয়েছে। এলাকা ঘিরে ফেলেছে পুলিশবাহিনী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news