চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা সংক্রমণের (Cooronavirus) ভয়ে এখন বাইরে বেরোতে গেলেই লাগছে মাস্ক। রাস্তায় যে কটা মানুষ দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই মুখ ঢেকে রাখছেন মাস্কের আড়ালে। কিন্তু সাবধানতার সঙ্গেই যদি মেশে একটু বাড়তি ভালোলাগা। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় বলুন তো? সেই রকমই বাড়তি ভালোলাগা পাওয়া গেল গড়িয়াহাটের এক বিপণনী সংস্থায়। সোমবার সেখানে দেখতে পাওয়া যায় একধরনের মাস্ক।
অন্যান্য মাস্কের থেকে এই মাস্কগুলো একেবারেই আলাদা। না অন্য কোনও কারনে আলাদা নয়, আসলে আম জনতাজ্ঞজ যে মাস্ক গুলো পড়ি সেগুলো তে কোন রকম বার্তা দেওয়া নেই। কিন্তু ওরা যেটা পড়েছে সেগুলো তে বার্তা দেওয়া আছে। হরেক রকমের বার্তা। ভালো থাকার বার্তা। আর এই বার্তা দেওয়া মাস্কগুলো যারা দিলেন তারা হলেন দক্ষিন কলকাতার নামী একটি ফ্যাশন দোকানের মালিক এবং তার পরিবার। গড়িয়াহাট ও তার সংলগ্ন এলাকার গরিব শিশুদের দেওয়া হল এই মাস্কগুলি। নিজেদের হাতেই তৈরী করেছেন দোকানের কর্মীরা।
যেহেতু এখন এক জায়গাতে জমায়েত বারন, তাই প্রত্যেক দিন ১০ থেকে ১২টি শিশুকে বিতরণ করা হবে এই মাস্ক। আজ থেকে শুরু হল তাদের এই অভিনভ উদ্যোগ। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলকাতাবাসী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news