ভাস্কর মান্না:
অনেক টালবাহানার পর ফের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা চালু করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গও দীর্ঘদিন ধরে পাশ-ফেল প্রথা চালু করার দাবি জানিয়ে এসেছে। ফের তা চালু হলেও চলতি শিক্ষাবর্ষে শুরু করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রাজ্য শিক্ষা দফতর। কারণ ইতিমধ্যেই প্রায় সব সরকারি স্কুলে নতুন পাঠ্যক্রম চালু হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার পাশ-ফেল বিল পাশের সময় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভ্রেকর রাজ্যসভায় বলেন, পঞ্চম বা অষ্টম শ্রেণিতে কেউ ফেল করলে দু’মাস পরে সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিতে হবে স্কুলকে। তাতেও যদি সে ফেল করে একই শ্রেণিতে রাখার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল তথা রাজ্য শিক্ষা দফতর।
এখন প্রশ্ন উঠছে কিভাবে এই ব্যবস্থা চালু করা যায় তা নিয়েই । কারণ যে সব ছাত্রছাত্রী রেমিডিয়াল টেস্ট দেবে তারা পাশ করলে, পরে তারা কিভাবে নতুন ক্লাসে যোগ দেবে তা নিয়ে।
তবে এই প্রথার বিরুদ্ধে শিক্ষাকর্মী সমিতির সহ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, ‘সারা পৃথিবীতে স্কুলস্তরে পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হচ্ছে। অথচ এ দেশে সেটা ফিরিয়ে আনা হল! এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news