Breaking News
Home / TRENDING / পারিবারিক বিবাদের জের, চার বছরের শিশু খুন, অভিযুক্ত প্রতিবেশি

পারিবারিক বিবাদের জের, চার বছরের শিশু খুন, অভিযুক্ত প্রতিবেশি

প্রসেনজিৎ ধর:

প্রতিবেশির বিরুদ্ধে চার বছরের শিশু খুনের অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা  ঘটল হাওড়ায়। হাওড়ার জগৎবল্লভপুরে চার বছর বয়সি এক শিশুকে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশি পরিবারের তিনজনের বিরুদ্ধে।

জানা গিয়েছে শিশুটিকে খুন করার পর মৃতদেহ বস্তায় বেঁধে পুকুর পাড়ে ফেলে দেওয়া হয়। জগৎবল্লভপুর থানার শঙ্করহাটি-১ অঞ্চলে শুক্রবার এই ঘটনা ঘটে। বস্তার মধ্যে শিশুর দেহটি ঢুকিয়ে সেটি নারকেল দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত শিশুর নাম শাহারাত আব্বাসী। তার পরিবারের দাবি, এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদেরই প্রতিবেশী আবুতালাহ আব্বাসী, আবুঘোরার আব্বাসী এবং তার মা মিলে এই ঘটনা ঘটিয়েছে বলে মৃতের বাবা আউলি আব্বাসী জানান। পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *