Breaking News
Home / TRENDING / বামেদের ধর্মঘট রুখতে কড়া প্রশাসন, সমালোচনা সূর্যকান্তর

বামেদের ধর্মঘট রুখতে কড়া প্রশাসন, সমালোচনা সূর্যকান্তর

ভাস্কর মান্না:

৮ ও ৯ জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এই রাজ্যে আসন্ন সাধারণ ধর্মঘটের জন্য প্রশাসনিক ভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিল রাজ্য সরকার।এ দিন অর্থসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন , ধর্মঘটের দিনগুলিতে সরকারি কর্মচারীদের অর্ধ বা পূর্ণ দিবস অথবা অন্য কোনও ছুটি মঞ্জুর করা হবে না। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বেতনও কাটা হবে। এমনকি পরিবহন দফতরও রাস্তায় বেসরকারি অটোমোবাইল সংগঠনগুলিকে  রাস্তায় পর্যাপ্ত বাস, ট্যাক্সি, অটো চালানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। এছাড়া ধর্মঘটের দিন রাজ্য নিজেদের প্রায় ৫০০ অতিরিক্ত বাস নামাবে পথে।

প্রশাসনের এই নির্দেশিকায় ক্ষুব্ধ বামেরা। এদিন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, “এই ধর্মঘট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তার পরেও এমন নির্দেশ জারি করে তৃণমূল  বুঝিয়ে দিল, প্রতি পদক্ষেপে তারা বিজেপির পাশে আছে। দেশ থেকে বিজেপি এবং রাজ্য থেকে তৃণমূল সরকারকে হটানোর জন্য লড়াই আরও জোরালো করতে হবে।”

প্রসঙ্গত, আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই ধর্মঘটকে সমর্থন করে বলেছেন, “এই ধর্মঘট কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কংগ্রেস প্রভাবিত আইএনটিইউসি এই ধর্মঘটে নৈতিকভাবে সঙ্গে রয়েছে। তাই তারা পথেও নামবে।

লালবাজারে এদিনই ডিভিশনাল ডেপুটি কমিশনারদের নিয়ে বৈঠকে পুলিশ কর্তারা বলেছেন, ধর্মঘটের দিনগুলিতে বাড়তি নজরদারি থাকবে। বাসষ্ট্যান্ড, স্টেশন সহ শহরের বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট থাকবে।

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *