ওয়েব ডেস্ক:
পাকিস্তান ভারতের বিরুদ্ধে জইশকে ব্যবহার করে, সাক্ষাৎকারে বিস্ফোরক মুসারফ। হাম নিউজকে টিলিফোনে সাক্ষাৎকার দিতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও বলেন, আমার আমলেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (পড়ুন আইএসআই) জইশকে জঙ্গি কার্যকলাপে কাজে লাগিয়েছে। তিনি আটকাতে পারেননি। তাঁর মতে সেই পরম্পরা এখনও চলছে।
উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর জইশ-ই-মহম্মদ ঘটনার দায় স্বীকার করে। যদিও পাকিস্তান তা মানতে রাজি ছিল না। এরপর ভারত জঙ্গিদের পরিচয় সহ প্রমাণ দেয় পাকিস্তানকে। তারপরেও ইমরান খান সরকার স্বীকার করেনি যে পাকিস্তানেই রয়েছে জইশের ঘাঁটি ইত্যাদি। এমনকী মাসুদ আজহারকে নিয়েও তাদের অবস্থান বদলায়নি পাক স্বরাষ্ট্রমন্ত্রক। এরমধ্যেই একজন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে জঙ্গিদের ব্যবহার করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news