ওয়েব ডেস্ক:
ডিএ মামলায় রাজ্যের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে মহার্ঘ্য ভাতার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। সেই আবেদন খারিজ করে দিল কোর্ট৷ উলটে ডিএ আইনী অধিকার, এদিন রায় দেয় হাইকোর্ট৷
এর ফলে আগামী ১৩ মার্চ স্যাটে মামলার রায় দানে আর বাধা থাকছে না৷ বৃহস্পতিবার হাইকোর্টে রাজ্যের রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়৷ বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চে জানায়, কেন্দ্রীয় হারে এ রাজ্যের কর্মীরা ডিএ পাবেন কীনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে স্যাট৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, দিল্লি ও চেন্নাইয়ের সরকারি কর্মচারীদের হারে এরাজ্যের সরকারি কর্মীরা বেতন পাবেন কীনা তার সিদ্ধান্তও নেবে স্যাট৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news