Breaking News
Home / TRENDING / যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে বাকবিতণ্ডা পার্থ-সুব্রতর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে বাকবিতণ্ডা পার্থ-সুব্রতর

সূর্য সরকার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বাগবিতণ্ডায় জড়ালেন রাজ্যের দুই মন্ত্রীর। রাজ্য বিধানসভার করিডরে উত্তপ্ত বাক্য বিনিময় হল পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherji) সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, আজ, সোমবার নেতাজি ইনডোরের দলীয় অনুষ্ঠান থেকে সোজা বিধানসভায় এসেছিলেন রাজ্যের এই দুই হেভিওয়েট মন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস সম্পর্কে ‘নেতিবাচক’ মন্তব্য করা ঠিক হয়নি বলে বিধানসভায় সুব্রতকে সামনাসামনি পেয়ে বলেন পার্থ। পার্থ জানান যে দলের বিপরীত অবস্থানে গিয়ে সুব্রতবাবুর এই কথা বলা উচিত হয়নি।‌ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha chatterji) মন্তব্যে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন পঞ্চায়েতমন্ত্রী। পাল্টা সুব্রত সাফ জানিয়ে দেন, তিনি যা বলেছেন ঠিক বলেছেন। পাশাপাশি তিনি তাঁর মন্তব্য ফিরিয়ে নেবেন না বলেও শিক্ষামন্ত্রীকে জানিয়ে দেন সুব্রত। এই উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দুই মন্ত্রীই বিধানসভা থেকে নবান্নে ক্যাবিনেট বৈঠকে যোগ দিতে বেরিয়ে যান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় কড়া মন্তব্য করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি। বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর হেনস্থাতে উপাচার্যের উচিত ছিল পুলিশ ডাকা। সেটা না করে অন্যায় করেছেন তিনি। সেই নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য দলের কথা নয়, তাঁর মতামত ব্যাক্তিগত অবস্থান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন পার্থ।

এদিন মুখোমুখি হয়ে ‘সুব্রত মুখোপাধ্যায়কে প্রশ্ন করেন পার্থ। পাল্টা যুক্তি দিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন দেন সুব্রতও।‌ মতান্তরে জড়িয়ে পড়েন দুই মন্ত্রী। তাতে অবশ্য ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের রাজনৈতিক অবস্থান বদলায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *