সূর্য সরকার।
দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার জীবনতলাতে আবার গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল (TMC) কর্মী। সোমবার সন্ধ্যে বেলায় নিজের বাড়ির পাশেই বসে মোবাইল ফোনে কথা বলছিল সে। এমন সময় দুজন বাইকে করে এসে তাঁর পেটে গুলি মেরে পালিয়ে যায়। প্রথমে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হসপিটাল তারপর রাতে এসএসকেএমে নিয়ে আসা হয়।অবস্থা আশঙ্কা জনক।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে নটা থেকে দশটার সময় দুজন বাইকে করে এসে বাড়িতে থাকা অবস্থায় দুটি গুলি চালায়। একটি গুলি লাগে বুকে। গুরুতর অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। বাড়ি কালিকাতলা শেখপাড়া। আহতর মা কালিকাতলা পঞ্চায়েতের সদস্য। তদন্তে নেমেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news