Breaking News
Home / TRENDING / ইন্টার্ন শিক্ষক নিয়োগ হবে না জানালেন পার্থ

ইন্টার্ন শিক্ষক নিয়োগ হবে না জানালেন পার্থ

নীল রায়। শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ইন্টার্ন নিয়োগ। সোমবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক অসিত মিত্রর প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইন্টার্ন নিয়োগের চিন্তা ভাবনা এসেছিল। কারণ, বিভিন্ন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীরা আদালতে গিয়ে পুরো বিষয় দেরি করিয়ে দিচ্ছিলেন। তাই ইন্টার্ন নিয়োগের ভাবনা চিন্তা ছিল। ইচ্ছা ছিল যারা শিক্ষক হিসেবে কাজে যোগ দেবেন তারা প্রশিক্ষণ পেতে পারে।” তিনি আরও বলেন, “আমরা আলোচনা করে দেখছি। এটা কোনও প্রকল্প এখনও হয়নি। হচ্ছে না বলেই আমার মনে হয়।” প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে রাজ্যে ইন্টার্ন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণায় বলা ২০০০ ও ২৫০০ টাকার বিনিময়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রবল সমালোচনা শুরু হয় শিক্ষা মহলে। কোথাও কোথাও সমালোচনা করে এই ইন্টার্ন নিয়োগকে সিভিক শিক্ষক নিয়োগ বলে কটাক্ষ করা হয়। অবশেষে, সেই ঘোষণা থেকে পিছু হঠল সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *