Breaking News
Home / TRENDING / কোচবিহারে বাধা পেলেন বক্সি, বিক্ষোভের মুখে গাড়ি ঘুরিয়ে পিঠটান

কোচবিহারে বাধা পেলেন বক্সি, বিক্ষোভের মুখে গাড়ি ঘুরিয়ে পিঠটান

নিজস্ব সংবাদদাতা:

কোচবিহার: কোচবিহারে বাধা পেলেন সুব্রত বক্সি, বিক্ষোভে মুখে গাড়ি ঘুরিয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে পিঠটান দিতে হল। সাম্প্রতিককালে জেলায় জেলায় তৃণমূল নেতৃত্ব এমন একাধিক বাধার মুখে পড়েছে। সোমবারও তাই ঘটল। এদিন তৃণমূলের এক প্রতিনিধি দল কোচবিহার জেলার শীতলখুচিতে যাচ্ছিলেন। সেই সময় জটামারির কাছে তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান প্রচুর মানুষ। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

প্রসঙ্গত, এদিন শীতলখুচির কমিউনিটি হলে একটি কর্মীসভায় যোগ দিতে কোচবিহার থেকে শীতলখুচির উদ্দেশে রওনা দেয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই দলে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা দলের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক মিহির গোস্বামী সহ জেলার নেতারা। জটামারিতে এদিন তাঁদের গাড়ি আটকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়, একই সঙ্গে কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা। যদিও এই ঘেরাও বিক্ষোভে তাদের দলীয় কর্মী সমর্থকদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত সরকার, এসডিপিও শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। জানা গিয়েছে, প্রায় ২০ মিনিট ধরে বিক্ষোভের মুখে পথে আটক হয়ে পড়েন তৃণমূলের ওই প্রতিনিধি দল। পড়ে পুলিশের তৎপরতায় তৃণমূল নেতারা এলাকা ছাড়েন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *