Breaking News
Home / TRENDING / লোকায়ুক্তের উপর আস্থা হারিয়ে কমিশন গড়ার দাবি করল মান্নান

লোকায়ুক্তের উপর আস্থা হারিয়ে কমিশন গড়ার দাবি করল মান্নান

নিজস্ব সংবাদদাতা:

 

কাটমানি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছে। রাজ্যে লোকায়ুক্ত আছে। কিন্তু তার আইন এত দুর্বল যে সেখানে এমপি, এমএলএ, জনপ্রতিনিধি ও আমলাদের কোন সাজা হবে না। সেকারনে রাজ্যে কংগ্রেস চায় কমিশন করুক সরকার। সোমবার বারাসাত বিশেষ আদালতে হাজিরা দিতে এসে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান।

 

এর আগে সিদ্ধার্থ শংকর রায় এই রকম কমিশন বসিয়ে দুই মন্ত্রীকে সাজা দিয়েছিলেন। সেই উদাহরণ টেনে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, আসলে তৃনমূল ও বিজেপি কেউই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে না। স্বদিচ্ছা থাকলে মুখ্যমন্ত্রী লোকায়ুক্ত আইন বদল করুন। ভোটের ফল খারাপ হওয়ার পরই মুখ্যমন্ত্রী এই সব শুরু করেছেন। চিটফান্ড নিয়ে সিবিআই তদন্ত শুরু হলে উনি রাস্তায় নেমেছেন, নারদা অভিযুক্তদের টিকিট দিয়েছেন উনি।

 

একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, চিটফান্ড তদন্ত নিয়ে রাজনীতি করছে বিজেপি। তৃনমূল ও বিজেপি দুটি দলই রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে। তাঁর আরও দাবী, সিপিএমের আমলে এমন লাগাম ছাড়া দূর্নীতি ছিল না। তাই রাজ্যকে বাঁচাতে বাম-কং এর যৌথ আন্দোলনের কথাও এদিন তিনি জানান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *