নীল রায়।
বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে অসম্মানিত হওয়ার ঘটনাকে সমর্থন জানিয়ে তাঁকে চিড়িয়াখানা দেখতে যাওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে বিধানসভা পরিদর্শনে এসে চূড়ান্ত অপমানিত হন রাজ্যপাল। সেই প্রসঙ্গ টেনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের অনেক জায়গায় আছে যেখানে রাজ্যপাল যেতে পারেন। দক্ষিণেশ্বর মন্দির আছে, কালীঘাট মন্দির রয়েছে। আবার সেখানে চিড়িয়াখানাও আছে। ওখানে গেলে ভালো জনসংযোগ হতে পারে।” বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের যাওয়া প্রসঙ্গে এদিন ফের প্রশ্ন তোলেন পার্থ।
তিনি বলেন, “অতীতে বামপন্থীদের দেখেছি অনেক কড়া কড়া রাজ্যপালকে মোকাবিলা করতে। কিন্তু আমরা তো মোকাবিলা করতে চাই না। সহাবস্থান চাই।” শিক্ষামন্ত্রী আরও বলেন বলেন, “ওঁর কাজকর্মকে বাংলার মানুষ মোটেই ভাল ভাবে নিচ্ছেন না। সর্বশেষ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকেও দেখেছি। লোকে তাঁর কবিতা শুনতে যেতেন। আর এখন সংবাদমাধ্যম ছোটে, উনি কী ভাষণ দেবেন সেটা শুনতে। এই রাজ্যপাল কী চাইছেন সেটাই বুঝতে পারছি না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news