Breaking News
Home / TRENDING / ধর্ষণ- ক্ষোভের আগুন এবার টমেটো হয়ে মন্ত্রীর বাড়ি

ধর্ষণ- ক্ষোভের আগুন এবার টমেটো হয়ে মন্ত্রীর বাড়ি

নিজস্ব সংবাদদাতা। ধর্ষণ-ক্ষোভ এবার টমেটো হয়ে পড়ল মন্ত্রীর বাড়়ি। জগন্নাথ ধাম পুরীর ঘটনা। এক নাবালিকার ধর্ষণের অভিযোগে কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে পুরী। বৃহস্পতিবার যুব কংগ্রেসের ও এনএসইউআই কর্মীরা টমেটো হাতে পৌছে যায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্রর (DivyaShankar Mishra) সরকারি আবাসনের সামনে। মন্ত্রী অবশ্য সে সময় বাড়িতে ছিলেন না। ঘটনার পরেই আন্দোলনরত কুড়ি জনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। বাড়তি পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছে মন্ত্রীর বাড়ির সামনে।

অন্যদিকে নবীন নিলয়ের দিকে এগিয়ে যাওয়া বিজেপির মহিলা মোর্চার মিছিলকেও মাঝপথে আটকায় পুলিশ। বিজেপির অভিযোগ, বিরোধী দলের কোনও প্রতিনিধিকেই কোনও মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *