Breaking News
Home / TRENDING / ফিজ্ বৃদ্ধি নিয়ে বেসরকারি স্কুলগুলিকে সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী

ফিজ্ বৃদ্ধি নিয়ে বেসরকারি স্কুলগুলিকে সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

রাজ্যের সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে একটি বার্তা লিখেন তিনি। সেখানেই তিনি স্পষ্ট করে দেন বেসরকারি স্কুলগুলোর প্রতি রাজ্য সরকারের অবস্থান। শিক্ষামন্ত্রী তাঁর ফেসবুক প্রোফাইলে লেখেন, “প্রাইভেট বিদ্যালয়গুলিকে ইতিমধ্যেই দ্বিতীয়বার জানানো হলো যে তারা ফি বৃদ্ধি এই মুহুর্তে করতে পারবে না। স্কুলের মাহিনা বাবদ টাকা না দিলে অনলাইনে শিক্ষায় যোগ দিতে না পারার সিদ্ধান্ত সঠিক নয় সবাইকেই সেই সুযোগ দিতে হবে। এ ব্যাপারে সরকারের মনোভাব যথেষ্ট কঠোর। আশা করি প্রাইভেট স্কুল গুলি সরকারের এই মনোভাব অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং অভিভাবকদের উপর মানসিক চাপ তৈরি করা থেকে বিরত থাকবেন।”

প্রসঙ্গত, লকডাউনে বেশকিছু কলকাতার বেসরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে ফিস বৃদ্ধির অভিযোগ ওঠে। ঘটনা জানাজানি হতেই সরব হয় শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রকাশ্যে বিবৃতি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ফিস কমানোর পক্ষে আবেদন করেন। কিন্তু, তাতেও কর্ণপাত করেননি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষা দফতর জেনেছে লকডাউনে অনলাইনে স্কুলের বেতন না দেওয়ায় ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে যোগ দিতে দেয়নি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। ফলে এদিন সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে সরাসরি কড়া অবস্থান নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *