চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে যে সমস্ত বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের চিকিৎসা হচ্ছে, সেই সব হাসপাতালে কোনও করোনা সন্দেহ রোগী এলে বা শ্বাসকষ্ট নিয়ে কোনও রোগী ভর্তি হলে, তাঁদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। এই সমস্ত রোগীদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়, তাঁরা যেন তাঁদের হাসপাতালগুলিতে কোনও একটি নির্দিষ্ট জায়গায় এই মর্মে বিজ্ঞপ্তিও লিখে রাখে।

এসএআরআই বা গুরুতর শ্বাসকষ্টের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করতে হবে বলে ওই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই দাবিতে সরব হয়েছিলেন। দেরীতে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাসের সংক্রমণের চিকিৎসা বিনামূল্যে করার কথা ঘোষণা করে দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news