Breaking News
Home / TRENDING / “অতিথি শিক্ষকদের ভাতা বন্ধ করা যাবে না।” কড়া নির্দেশ শিক্ষামন্ত্রী
Partha Chatterjee, West Bengal Education minister at a press meet after meeting on name change of West Bengal, at Nabanna on Tuesday. Express Photo by Subham Dutta. 02.08.2016. *** Local Caption *** Partha Chatterjee, West Bengal Education minister at a press meet after meeting on name change of West Bengal, at Nabanna on Tuesday. Express Photo by Subham Dutta. 02.08.2016.

“অতিথি শিক্ষকদের ভাতা বন্ধ করা যাবে না।” কড়া নির্দেশ শিক্ষামন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলেজের নিয়োজিত অতিথি শিক্ষকদের ভাতা যেন বন্ধ না করা হয় । সেই মর্মে নির্দেশিকা জারি করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শনিবার ফেসবুক বার্তায় এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা লক্ষ্য করে দেখেছি যে সমস্ত কলেজ নিজেরাই অতিথি শিক্ষক নিয়েছিলেন। তাদের কলেজ পরিচালন সমিতি ভাতা দেওয়া বন্ধ করেছে। রাজ্য সরকার যখন প্রয়োজন ও ইউজিসি নিয়মাবলীকে সামনে রেখে একটা তথ্য সংগ্রহের কাজ করছে ঠিক তখনই কলেজ পরিচালন সমিতি তাদের নেওয়া অতিথি শিক্ষকদের নিজেদের থেকে ভাতা দেওয়া বন্ধ করেছেন।”

এরপর এই হুশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্য সরকারের দৃষ্টিতে এ বিষয়ে বেশকিছু অতিথি শিক্ষক অভিযোগ জমা দেওয়ার ফলে এই মুহূর্তে করোনা আক্রান্ত। সারা দেশ রাজ্য সেই প্রেক্ষাপটে কলেজ যখন নিজেরাই তাদের ভাতা ভিত্তিতে নিয়েছে। তাদের সেই ভাতা দেওয়া যেন বন্ধ না করা হয় যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।” এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কলেজের নিজের উদ্যোগে নিয়োগ করা অতিথি শিক্ষকরা। লকডাউন পরিস্থিতিতে ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তারা বেজায় বিপাকে পড়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *