Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্রে আত্মঘাতী করোনা আক্রান্ত তবলিঘ-ই-জামাতের সদস্য

মহারাষ্ট্রে আত্মঘাতী করোনা আক্রান্ত তবলিঘ-ই-জামাতের সদস্য

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোভিড-১৯-এ (Covid-19) আক্রান্ত হয়েছেন শুনেই হাসপাতালের মধ্যে আত্মহত্যা করলেন তবলিঘ-ই-জামাতের (Tabligh-e-jamat) এক সদস্য। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আকোলাতে এক হাসপাতালে। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি থাকা তবলিঘ-ই-জামাতের এক সদস্যের রিপোর্টে করোনা পজিটিভ আসে। সন্ধ্যায় এই রিপোর্ট পাওয়ার পরে এদিন সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বাথরুমে গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হন ৩০ বছরের ওই যুবক।

জানা গিয়েছে, ওই যুবক অসমের বাসিন্দা। দিল্লির নিজামুদ্দিনের জমায়েতে অংশ নেওয়ার পরে ৬ থেকে ৮ মার্চের মধ্যে আরও কিছু জামাত সদস্যের সঙ্গে আকোলা আসেন নিহত ওই যুবক। কয়েক দিন আগে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তিনি নিজেই হাসপাতালে এসে ভর্তি হন। লালারসের নমুনা পরীক্ষার ফল প্রকাশ পাওয়ার পরেই আত্মঘাতী হলেন অসমের ওই যুবক। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। শেষকৃত্য কী ভাবে করা হবে সেই নিয়ে আলোচনা করছে প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *