Breaking News
Home / TRENDING / সারধা মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব, আজই হাজিরার নির্দেশ সিবিআইয়ের

সারধা মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব, আজই হাজিরার নির্দেশ সিবিআইয়ের

ওয়েব ডেস্ক:

সারধা মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যাকে আজ শুক্রবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, সুব্রত বক্সি ও ডেরেক ও’ব্রায়েনের পর তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ সংক্রান্ত তথা দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের শিক্ষমন্ত্রীকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, ‘জাগো বাংলা’র তহবিল তথা লেনদেন প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির নজরে রয়েছে। যার সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রির বিষয়টিও জড়িত। এই বিষয়ে গত জানুয়ারি থেকে তোড়জোড় শুরু করে সিবিআই। যে প্রসঙ্গে আগেই দিল্লিতে তলব করা হয় জাগো বাংলার প্রকাশক ডেরেক ও’ব্রায়েনকে। এছাড়াও তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক সুব্রত বক্সিকেও তলব করেছিল সিবিআই। সে সময় সিবিআই অফিসে গিয়ে দলীয় মুখপত্রের তহবিল সংক্রান্ত নথি জমা দেন সুব্রত বক্সি।

এদিকে তৃণমূল সূত্রে জানানো হয়েছে, সিবিআই-এর কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায় কোনও নোটিশ পাননি। এই বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, “আমি কিছু পাইনি। যদি ডাকে দলের অনুমোদন নিয়ে জানিয়ে আসব। এটা কোনও ব্যক্তিগত ব্যাপার না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *