জয় ঘোষ।
বিজেপির রাজ্য দপ্তরে শুরু জরুরি বৈঠক। শুক্রবার সকাল সকাল শীর্ষ নেতৃত্ব মুরলী ধর সেন লেনের অফিসে আসেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায় ও সুব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক রাজ্য নেতৃত্ব। বিজেপির রাজ্য দপ্তরে সদস্যতা অভিযান ও কাটমানি ইস্যুতে পরবর্তী আন্দোলনের রূপরেখা নিয়ে এই বৈঠক। বিজেপির দাপুটে নেত্রী ভারতী ঘোষ কাটমানি নিয়ে একটি রিপোর্ট দিয়েছিলেন। সেই বিষয়েও আলোচনা হবে। ৩ দফায় এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। প্রথম পর্যায়ে জেলা সভাপতি, জেলার পর্যবেক্ষক, জোন অবর্জাভার। তৃতীয় ধাপে আইটি সেল ও কল সেন্টারের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ।
দ্বিতীয় ধাপে রাজ্যের সমস্ত সাধারন সম্পাদকদের নিয়ে বৈঠক হবে। তৃণমূল থেকে একাধিক হেভিওয়েট নেতা, বিধায়ক ও মন্ত্রী বিজেপিতে যোগ দিতে চাইছেন। সেই বিষয়ে এদিন বিজেপির কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। এছাড়া শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কোনও সাংগঠনিক কাজে দায়িত্ব নিয়ে আসবে তাও নিয়েও আলোচনা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য জুড়ে বিজেপি আন্দোলন করবে। তার একটি চূড়ান্ত রূপ রেখাও তৈরি হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news