Breaking News
Home / TRENDING / কাশ্মীর পরিস্থিতি: সরকারি সংস্থার উপর আস্থা রাখতেই হবে, সুপ্রিম কোর্টকে বেণুগোপাল

কাশ্মীর পরিস্থিতি: সরকারি সংস্থার উপর আস্থা রাখতেই হবে, সুপ্রিম কোর্টকে বেণুগোপাল

ওয়েব ডেস্ক:

কাশ্মীরের বাস্তব পরিস্থিতি কী? কতটা স্বাভাবিক হয়েছে শহর শ্রীনগর সহ ভূস্বর্গের সাধারণ জনজীবন? অবস্থা যেমনটা ছিল ৩৭০ ধারা রদের আগে তেমন কবে হবে? স্থানীয় সংবাদমাধ্যমের এমনই প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্টে কেন্দ্রের আইনজীবী অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সাফ জানালেন, এই বিষয়ে যাবতীয় তথ্য প্রতিদিন দেওয়া হচ্ছে দেশের সংবাদমাধ্যমকে। তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতিতে সরকারি সংস্থার উপর বিশ্বাস রাখতেই হবে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের স্থানীয় এক সংবাদমাধ্যমের সম্পাদক আর্জি জানান, সাংবাদিকদের অন্তত অবাধে খবর সংগ্রহ করতে দেওয়া হোক। তাঁর অভিযোগ, ইন্টারনেট, মোবাইল পরিষেবা পুরোপুরি বন্ধ রাখায় খবর সংগ্রহে অসুবিধা হচ্ছে। এর উত্তরেই কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রাখতে হবে বলে জানিয়দিলেন সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল।

এদিন শীর্ষ আদালতে কে কে বেণুগোপাল বলেন, জম্মুতে বিধিনিষেধ উঠে যাওয়ায় সেখান থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে খবরের কাগজ। শ্রীনগরে এখনও শুরু হয়নি। সুপ্রিম কোর্টকে তিনি জানান, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। উল্লেখ্য, স্বাধীনতার একদিন আগে জম্মুতে সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়া হয়। তবে, কাশ্মীরে এখনও আঁটাসাঁটো নিরাপত্তা বহাল। মোতায়েন রয়েছে অতিরিক্ত সেনাও।

প্রসঙ্গত, গত ৪ অগস্ট থেকে জম্মু ও কাশ্মীরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলে প্রশাসন। তার সপ্তাহ খানেক আগেই ৩৫ হাজার আধা সেনা মোতায়েন হয় উপত্যকায়। এরপর গত ৫ অগস্ট অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫এ বিলোপে রাষ্ট্রপতির সিলমোহর পড়ে। পরবর্তীতে সংসদের উভয় কক্ষেই অতি সহজেই পাশ হয়ে যায় এই ঐতিহাসিক বিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *