নীল রায়।
প্রশান্ত কিশোরই যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অন্যতম ভরসা! তা আরও একবার বোঝা গেল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে। রবিবার সন্ধ্যা বেহালা পশ্চিম কেন্দ্রের ১২৭ নম্বর ওয়ার্ডের সোনালী পার্কের বাগপোতা অঞ্চল কমিটির পার্টি অফিসে এসেছিলেন তিনি। সেখানে “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে প্রচার চালানোর পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। এদিন দুর্গাপুরে বিজেপি চিন্তন বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন প্রশান্ত কিশোরের মডেল বাংলায় এনে কোনও লাভ করতে পারবে না তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে পার্থ বলেন, “দিলীপ ঘোষেরা পিকের কথা এই কারণে উল্লেখ করছেন, মৎ কারণ ২০১৪ সালে এই শক্তির টের তারা পেয়েছেন। আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী ক্ষমতা ও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি এক হয়েছে। তাই তো ওদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক।”
প্রসঙ্গত, ২০১২ প্রথমবার গুজরাট বিধানসভার নির্বাচনে নরেন্দ্র মোদির হয়ে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। পরে ২০১৪ সালে নরেন্দ্র মোদিকে দিল্লির মসনদে বসাতে বড় ভূমিকা নিয়েছিলেন এই প্রশান্তই। সেই পিকেই এখন ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের অন্যতম ভরসা। শিক্ষামন্ত্রী দাবি করেছেন, পিকের মস্তিষ্কপ্রসূত “দিদিকে বলো” গ্রামগঞ্জ, শহর-শহরতলী সহ বিভিন্ন ক্লাব সংগঠনে ব্যাপক সাড়া ফেলেছে। এমনটা দেখেই বিজেপি নেতৃত্ব খানিকটা ঘাবড়ে গিয়েছে। তিনি আরও বলেন, “দিদিকে বলো” র নিয়ে আমরা যেভাবে সাড়া পাচ্ছি তাতে দিলীপ ঘোষের মাথার চুল উঠে যাওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস আছে। তাই বিজেপি ভাবলেই হবে না । ওদের প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে বলেই আমি মনে করি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news