Breaking News
Home / TRENDING / মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ২৫ হাজার কোটির কেলেঙ্কারির রিপোর্ট বিজেপি নেতৃত্বকে দিলেন ভারতী

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ২৫ হাজার কোটির কেলেঙ্কারির রিপোর্ট বিজেপি নেতৃত্বকে দিলেন ভারতী

জয় ঘোষ

দূর্গাপুরে বিজেপির রাজ্য কমিটির চিন্তন বৈঠকে ভারতী ঘোষের একটি গোপন রিপোর্ট ঘিরে তোলপাড় বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে। রবিবার বৈঠকে প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ একটি রিপোর্ট জমা দিয়েছেন। সেই গোপন রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রায় ২৫ হাজার কোটি টাকা কাটমানি দুর্নীতি হয়েছে বলে বহু তথ্য প্রমাণ রয়েছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এর এক অধ্যাপক গবেষণা করে এই রিপোর্ট তৈরি করেছেন বলে বিজেপি সূত্রে খবর। ওই অধ্যাপক তথ্য পরিসংখ্যান দিয়ে ওই রিপোর্টে দুর্নীতির কথা উল্লেখ করেছেন।

এই রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়। এই রিপোর্ট দেখার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কাটমানি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ইস্যুতে রাজ্য জুড়ে আন্দোলনে নামার নির্দেশ দেন। তাই ১৬ আগস্ট বিজেপির রাজ্য দপ্তরে তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

বিজেপিতে যোগদানের আগে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে শেষ পর্যন্ত রাজ্য সরকারের পুলিশ প্রশাসন থেকে পদত্যাগ করেন ভারতী। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ প্রশাসন একাধিক মামলা রুজু করে তাঁর বিরুদ্ধে। কিন্তু দমে না গিয়ে পাল্টা জবাব দিতে বিজেপিতে যোগদান করেন তিনি। ঘাটাল থেকে লোকসভা ভোটে লড়াই করে পরাজিত হলেও, নিয়মিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মুখ খুলে রাস্তায় নামছেন এই বিজেপি নেত্রী। এবার আরও এককদম এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ২৫ হাজার কোটি টাকার দুর্নীতির রিপোর্ট বিজেপি নেতৃত্বের কাছে জমা দিলেন ভারতী ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *