Breaking News
Home / TRENDING / কোন্নগরের আর্ট শিল্পীর গলা কাটা দেহ উদ্ধার মুম্বাইয়ের নিজের বাড়ির সামনে

কোন্নগরের আর্ট শিল্পীর গলা কাটা দেহ উদ্ধার মুম্বাইয়ের নিজের বাড়ির সামনে

প্রসেনজিৎ ধর:

 

মুম্বইতে খুন শিল্পী কৃষ্ণেন্দু চৌধুরী, কোন্নগরের বাড়িতে শোকের ছায়া। ২০০৮ সালে কোন্নগর মাস্টারপাড়া থেকে মুম্বইয়ে পাড়ি দেন কৃষ্ণেন্দু। গোরেগাঁওতে থাকতেন, সেখানে একটি আর্ট স্কুল চালাতেন। ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে, এক বন্ধু কৃষ্ণেন্দুর মাকে ফোন করে জানায় তাঁর আর কোনো ফোন নম্বর আছে কিনা। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। 

 

গত বৃহস্পতিবার ছেলের সঙ্গে মায়ের শেষ কথা হয়েছে। মোবাইলে রিচার্জ করে দেওয়ার কথা বলেন ছায়া দেবী। কোন্নগর বিদ্যাপীঠ স্কুলে পড়াশোনার পর দমদমে আর্ট কলেজে পড়াশোনা করতেন তিনি। পরে পুনে আর্ট কলেজ থেকে ডিগ্রি নিয়ে পাড়ি দেন মুম্বই। শেষ চার বছর কাজের চাপে বাড়ি আসেননি কৃষ্ণেন্দু। আজ সকালে তাঁর পরিবার খবর পায় গোরে গাঁওতে তার ফ্লাটের থেকে কিছুটা দূরে শিল্পীর মৃতদেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ।খবর পেয়ে কৃষ্ণেন্দুর মাসতুতো ভাই দিব্যেন্দু সরকার মুম্বাই রওনা দেন।কি কারনে কৃষ্ণেন্দুর মত একজন ভালো শিল্পীকে খুন হতে হল বুজে উঠতে পারছেন না মা ছায়া দেবী।বাবা চন্দন চৌধুরী অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দফতরের কর্মী তিনি বলেন আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী সবাই কে গ্রেফতার করবে হবে,করা শাস্ত্রী দিতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *