নিজস্ব সংবাদদাতা:
এবার আইনরক্ষকের উপর চড়াও হল বেআইনি ভাবে রাস্তায় পার্ক করা গাড়ির চালকেরা। শহর কলকাতায় প্রকাশ্য দিবালোকে পুলিশকে রাস্তায় ফেলে পেটাল অন্যায়কারীরা। বেআইনি পার্কিং রুখতে গিয়ে গোটা ঘটনাটি ঘটে।
দমদম অঞ্চলের ঘটনা। অনেক দিন ধরেই অভিযোগ আসছিল। সেই মতো এদিন দমদম সেন্ট স্টিফেন স্কুল লাগোয়া রাস্তায় বেআইনি পার্কিং রুখতে অভিযান নামে পুলিশ। ‘নো পার্কিং’ এলাকা হওয়া সত্ত্বেও রাস্তাটিতে বেআইনিভাবে প্রচুর গাড়ি এবং লরি পার্ক করা থাকে। যা আজও ছিল। নাগেরবাজার ওসি ট্রাফিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িগুলিকে নিয়ম মতো কেস দিতে গেল তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে গাড়ির চালকেরা। যা দেখে হতভম্ব হয়ে যান স্থানীয় মানুষ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। শুধু পুলিশ আধিকারিককে মারধর করাই নয়, এরপর ওই গাড়ি চালকেরা উল্টে বেআইনি পার্কিং-এর স্বপক্ষে রাস্তা অবরোধ করে।
কিছু পরে দমদম থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পুলিশ পেটানোর ঘটনায় ৩ জন গাড়ি চালককে আটক করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news