Breaking News
Home / TRENDING / রাজ্যের কাছে বিজেপির সঙ্গে বৈঠকের ভিডিও চাইল আদালত

রাজ্যের কাছে বিজেপির সঙ্গে বৈঠকের ভিডিও চাইল আদালত

ওয়েব ডেস্ক:

রাজ্যের কাছে বিজেপির সঙ্গে বৈঠকের ভিডিও চাইল আদালত। মঙ্গলবার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিল, লালবাজারে বিজেপি প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকের ভিডিও জমা দিতে হবে তাদের। পাশাপাশি বিজেপিকে তাদের রথযাত্রার নতুন দিন জানাতে হবে আজই।

অন্যদিকে রথযাত্রা সংক্রান্ত যে জনস্বার্থ মামলাটি হয়েছে তা আগামীকাল বুধবার শুনবে বলে জানিয়ে দিল আদালত। এদিন কেবল বিজেপির আবেদনই শোনেন বিচারপতি। শুনানির শুরুতে বিজেপির আইনজীবী এস কে কাপুর বলেন, এটা কোনও ধর্মীয় র‍্যালি নয়। আমরা রথযাত্রার দিন পরিবর্তন করে সময় কমিয়ে এনেছি।

এসকে কাপুরের যুক্তি দেন, সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুসারে, রাজ্য কোনও র‍্যালি বন্ধ করতে পারে না। কিছু শর্ত আরোপ করতে পারে। এরপর তিনি আদালতকে জানান, এটা রথ যাত্রা নয়,  মুকুল রায়  বৈঠক করে বলে এসেছিলেন এটা গণতন্ত্র বাচাঁও যাত্রা।  প্রতি সপ্তাহে রাজ্যে কত র‍্যালি হয়, তাহলে সমস্যা কোথায়? আদালতের কাছে বিজেপির আইনজীবীর আরও অভিযোগ, এখানে গণতন্ত্র বলে কিছু নেই, তাই এই ধরনের কথা বলা হচ্ছে।  পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারলে সেনা নামান।

উল্লেখ্য, গত শনিবার  বিজেপির দফতরে ফ্যাক্স মারফত রাজ্য সরকার জানিয়ে দেয়, রথযাত্রায় তারা অনুমতি দিচ্ছে না। তবে বিজেপি চাইলে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সভার অনুমতি মিলতে পারে।

এরপরই ফের হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে বিজেপির আর্জি গৃহীত হয়।  মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি নির্দেশ দেন, লালবাজারে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকের ভিডিও বুধবার আদালতে জমা দিতে হবে রাজ্যকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *