ওয়েব ডেস্ক:
ভেজালের শহরে সতর্ক পুরসভা। তাই এবার বড়দিনের আগে কেক বেকারিগুলি পরিদর্শনে মাঠে নামল পুরসভা। আসলে গত এক বছরে পচা মাংস থেকে শুরু করে ভাগাড় কাণ্ড, তদুপরি ভেজাল দুধের কারবারের মতো হাজারটা ঘটনা ঘটে গেছে। তাই নতুন করে ঝুঁকি নিতে চাইছে না। অতএব এবার তড়িঘড়ি অভিযান।
সেই সূত্রেই আজ নিউমার্কেটের পরিচিত কেকের বিপনী নাহুমস ও কথলিন পরিদর্শন করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ছিলেন আরও কয়েক জন পুর-অধিকারিকরাও। সূত্রের খবর, পুরসভার রিপোর্ট অনুযায়ী, কেকের বেকারীগুলি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে কেক। সেই সূত্রেই কাল দুপুর ২টো নাগাদ পুরসভার খাদ্য আধিকারিকরা নোটিশ ধরাবেন নাহুম ও ক্যাথলিন-এর কারখানাকে।
সোমবার ও পুরাধিকারিকরা মহানগরের মোট ২১টি বেকারীতে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করেন। ইতিমধ্যে তার মধ্যে ৯টি দোকানের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। আরও ৬টি সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। এইসঙ্গে কেক তৈরির পরিবেশকে স্বাস্থ্যকর করতে বলা হয়েছে প্রত্যেক বেকারিকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news